৫ মাস পেছালো ৪র্থ বিডিসিগ স্কুল

২১ মার্চ, ২০২০ ১৯:৫৮  
৫ মাস পিছিয়ে গেলো বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স এর চতুর্থ বিডিসিগ স্কুল। আগামী ১৭-১৮ এপ্রিলের পরিবর্তে এই স্কুল অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সিগ সমন্বয়ক মোহাম্মাদ আব্দুল হক অনু। তিনি জানান, চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে জমায়েত এড়িয়ে চলতে এবং আগামী ২-১০ সেপ্টেম্বর অ্যাপনিক সম্মেলন থাকায় ওই সম্মেলনের সঙ্গে সমন্বয় করে নতুন তারিখ  ঘোষণা করা হলো। ইন্টারনেট ব্যবহার ও ব্যবস্থাপনা এবং প্রশাসন বিষয়ে নিয়ে প্রতিবছর ফেলোশিপের মাধ্যমে এই স্কুলের আয়োজন করে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম।